তর্ক
তর্ক [ tarka ] বি. 1 বিতর্ক, বাদানুবাদ; 2 যুক্তি, বিচার; 3 ন্যায়শাস্ত্র (তর্কবিদ্যা); 4 হেতু; 5 অনুমান; 6 সন্দেহ। [সং. √ তর্ক্ + অ]। তর্কক বি. তার্কিক, যে তর্ক করে। তর্কজাল বি. কূটতর্কের ফাঁদ; বহু তর্ক। তর্কতীর্থ বি. 1 তর্ক বা ন্যায়শাস্ত্রের গুরু বা শিক্ষাদাতা; 2 নৈয়ায়িকের উপাধিবিশেষ। তর্কবিজ্ঞান, তর্কবিদ্যা, তর্কশাস্ত্র বি. ন্যায়শাস্ত্র, logic. বিতর্ক, তর্কাতর্কি বি. বচসা, কথা-কাটাকাটি। তর্কাভাস বি. কুতর্ক; ত্রুটিপূর্ণ যুক্তি। তর্কিত বিণ. 1 আলোচিত, বিচারিত; 2 অনুমিত; 3 সম্ভাবিত। তর্কী (-র্কিন্) বিণ. তার্কিক, তর্ককারী; তর্ক করতে পটু। ☐ বি. ন্যায়শাস্ত্রবিদ, নৈয়ায়িক।