ত তাদৃশ তাদৃশ [ tādṛśa ] বিণ. সেইরূপ, সেইরকম, তেমন (তাদৃশ রূপ, তাদৃশ বিদ্যা)। [সং. তদ্ + √ দৃশ্ + অ]। বিণ. স্ত্রী. তাদৃশী।
ত তাদর্থ্য তাদর্থ্য [ tādarthya ] বি. তন্নিমিত্ততা, সেই কারণের বা অর্থের ভাব; সেই উদ্দেশ্য বা প্রয়োজন। [সং. তদর্থ + য]। (তু. ‘তাদর্থ্যে চতুর্থী’)।
ত তাত্ত্বিক তাত্ত্বিক [ tāttbika ] বিণ. 1 তত্ত্বসম্বন্ধীয় (তাত্ত্বিক জ্ঞান); 2 সত্য, বাস্তবানুগ (তাত্ত্বিক প্রভেদ); 3 তত্ত্বীয়, theoretical (তাত্ত্বিক জ্ঞান, তাত্ত্বিক আলোচনা)। ☐ বি. তত্ত্বজ্ঞ ব্যক্তি (ভাষাতাত্ত্বিক)। [সং. তত্ত্ব + ইক]।