তাসের বাড়ি
তাসের ঘর, তাসের বাড়ি বি. 1 সহজেই ভেঙে পড়তে পারে এমন বাড়ি; 2 (আল.) অত্যন্ত বিপজ্জনক বা অনিশ্চিত বা ক্ষণস্হায়ী অবস্হা।
তাস
তাস [ tāsa ] বি. 1 খেলার জন্য চিত্রিত মোটা কাগজের খণ্ডবিশেষ; 2 সুতোর তাসা। [হি. তাশ < আ. তাস্]। তাস পেটা ক্রি. বি. তাস নিয়ে খেলা (সারাদিন কেবল তাসই পিটছে)। তাসের ঘর, তাসের বাড়ি বি. 1 সহজেই ভেঙে পড়তে পারে এমন বাড়ি; 2 (আল.) অত্যন্ত বিপজ্জনক বা অনিশ্চিত বা ক্ষণস্হায়ী অবস্হা। তাসানো ক্রি. 1 গোছার ভিতরের তাস নেড়েচেড়ে তাদের স্হান অদলবদল করা; 2 ভেস্তে দেওয়া, ব্যর্থ করা (তুমিই তো ব্যাপারটাকে তাসিয়ে দিলে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
তালা
তালা1 [ tālā1 ] বি. দরজা-জানালা-বাক্স ইত্যাদি আটকাবার যন্ত্রবিশেষ, কুলুপ (তালাচাবি)। [< সং. তালক]। তালা2 [ tālā2 ] বি. পাকা বাড়ির উল্লম্ব স্তর বা বিভাগ, উপর্যুপরি অবস্হিত তল, তলা (দোতালা বাড়ি)। [সং. তল]। তালা3 [ tālā3 ] বি. চড়া শব্দের জন্য শ্রবণশক্তির সাময়িক আচ্ছন্নতা (কানে তালা লাগা)। [দেশি]।