তুষারমৌলি

তুষারমৌলি বিণ. চূড়ায় বা শীর্ষে বরফ রয়েছে এমন, যার চূড়া বরফে ঢাকা।

তুষার

তুষার [ tuṣāra ] বি. বরফ, হিমানী, নীহার (তুষারপাত)। ☐ বিণ. শীতল, ঠাণ্ডা (তুষারকর)। [সং. √ তুষ্ + আর]। তুষারগিরি, তুষারাদ্রি বি. হিমালয় পর্বত। তুষারধবল বিণ. বরফের মতো সাদা। তুষারমৌলি বিণ. চূড়ায় বা শীর্ষে বরফ রয়েছে এমন, যার চূড়া বরফে ঢাকা।

তুলাযন্ত্র

তুলাদণ্ড, তুলাযন্ত্র বি. ওজন মাপার যন্ত্র, দাঁড়িপাল্লা, নিক্তি।

তুলাদণ্ড

তুলাদণ্ড, তুলাযন্ত্র বি. ওজন মাপার যন্ত্র, দাঁড়িপাল্লা, নিক্তি।

তুলাদান

তুলাদান বি. দাতার দেহের ওজনের সমপরিমাণ সোনারুপা দান, তুলট।

তুলে নেওয়া

তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)।

তুলে ধরা

তুলে ধরা ক্রি. বি. 1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো); 2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)।

তুলে দেওয়া

তুলে দেওয়া ক্রি. বি. 1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া; 2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া; 3 উঠিয়ে দেওয়া।

তুলানো

তুলানো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো। ☐ বি. বিণ. উক্ত অর্থে।