তেরছা

তেরচা, তেরছা, তেড়ছা, (ব্রজ.) তেরছ [ tēracā, tērachā, tēḍ়chā, (braja.) tēracha ] বিণ. বাঁকা, আড় (তেরছা রেখা, তেরছা চাহনি)। [প্রাকৃ. তিরিচ্ছ < সং. তির্যচ্]।

তেরচা

তেরচা, তেরছা, তেড়ছা, (ব্রজ.) তেরছ [ tēracā, tērachā, tēḍ়chā, (braja.) tēracha ] বিণ. বাঁকা, আড় (তেরছা রেখা, তেরছা চাহনি)। [প্রাকৃ. তিরিচ্ছ < সং. তির্যচ্]।

তেনা

তেনা1 [ tēnā1 ] সর্ব. তিনি -র আঞ্চ. রূপ। তেনাকে সর্ব. তাঁকে। তেনাদের সর্ব. তাঁদের। তেনার সর্ব. তাঁর। তেনারা সর্ব. তাঁরা। তেনা2 [ tēnā2 ] বি. জীর্ণ বস্ত্রখণ্ড, ন্যাকড়া। [ট্যানা দ্র]।

তেড়েমেড়ে

তেড়েমেড়ে ক্রি-বিণ. বেগে তাড়া করে, তেড়েফুঁড়ে (‘তেড়েমেড়ে ডাণ্ডা করে দিই ঠাণ্ডা’: সু. রা)।

তেড়েফুঁড়ে

তেড়েফুঁড়ে ক্রি-বিণ. 1 তেড়ে, তর্জনসহকারে তাড়া করে (তেড়েফুঁড়ে আক্রমণ করল); 2 (আল.) বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল)।

তেড়ে

তেড়ে [ tēḍ়ē ] অস-ক্রি. ক্রি-বিণ. তাড়া করে, পিছনে ছুটে, পশ্চাদ্ধাবন করে, তর্জনসহকারে (ষাঁড় তেড়ে আসছে, তেড়ে মারতে এল)। [বাং. তাড়া2 + ইয়া > এ]। তেড়েফুঁড়ে ক্রি-বিণ. 1 তেড়ে, তর্জনসহকারে তাড়া করে (তেড়েফুঁড়ে আক্রমণ করল); 2 (আল.) বিপুল শক্তি ও উদ্যমের সঙ্গে (তেড়েফুঁড়ে কাজে লেগে গেল)। তেড়েমেড়ে ক্রি-বিণ. বেগে তাড়া করে, তেড়েফুঁড়ে (‘তেড়েমেড়ে ডাণ্ডা করে দিই ঠাণ্ডা’: সু. রা)। [তাড়া2 দ্র]।