ত তরণি তরণি, তরণী [ taraṇi, taraṇī ] বি. ১. যার সাহায্যে পার হওয়া যায়; নৌকা; স্টিমার, জাহাজ প্রভৃতি; ২. সূর্য। [সং. √ তৃ + অনি, অনী]।
ত তরণ তরণ [ taraṇa ] বি. ১. পার হওয়া, উদ্ধার হওয়া (‘ভবজলতরণে রাখহ চরণে’: ভা. চ.); ২. যার সাহায্যে পার হওয়া যায় অর্থাত্ নৌকা, ভেলা ইত্যাদি। [সং. √ তৃ + অন]।
ত তরজা তরজা [ tarajā ] বি. কবিগানজাতীয় লোকসংগীতবিশেষ, যাতে দুইজন গাইয়ে তত্ক্ষণাত্-রচিত গান গেয়ে পরস্পরকে আক্রমণ ও প্রতি-আক্রমণ করে। [আ. তর্জিহ্-বন্দ]।
ত তরঘাট তরঘাট [ tara-ghāṭa ] বি. নৌকা স্টিমার ইত্যাদি থেকে নামার ঘাট, খেয়াঘাট। [সং. তর৫. + বাং. ঘাট]।
ত তয়খানা তয়খানা [ taẏa-khānā ] বি. (গ্রীষ্মকালে বাসের জন্য) ভূগর্ভস্হ কক্ষ, মাটির নীচের ঘর। [ফা. তহ্খানা]।