ত তিলোদক তিলোদক [ tilōdaka ] বি. তিলমিশ্রিত জল, শ্রাদ্ধে বা তর্পণে যা প্রদান করা হয়। [সং. তিল + উদক (জল)]।
ত তিলে তিলে [ tilē ] বিণ. ১. তিলমিশ্রিত (তিলে খাজা); ২. তিলচিহ্নযুক্ত, spotted (তিলেখচ্চর)। [সং. তিল + বাং. এ < আ, উয়া]।
ত তিমিত তিমিত [ timita ] বিণ. ১. সিক্ত, ভেজা; ২. নিশ্চল, স্হির; ৩. স্হিমিত, প্রায় নিভে আসছে এমন (তিমিত আলো)। [সং. √ তিম্ + ত]।
ত তিমিঙ্গিল তিমিঙ্গিল [ timiṅgila ] বি. তিমিকেও গিলে ফেলতে পারে এমন অতিকায় (কাল্পনিক) পৌরাণিক জন্তুবিশেষ। [সং. তিমি + √ গিল্ + অ মুমাগম]।
ত তিমি তিমি [ timi ] বি. বিরাটকায় মত্স্যাকার স্তন্যপায়ী সামুদ্রিক জন্তুবিশেষ, whale. [সং. √ তম্ + ই, ত > তি]।