ঝরা
ঝরা [ jharā ] ক্রি. ১. ক্ষরিত হওয়া, ফোঁটায় ফোঁটায় বা ধারায় পতিত হওয়া (জল ঝরছে); ২. খসে পড়া, বিচ্যুত হয়ে নীচে পড়া (আমের বোল ঝরছে, ফুল ঝরছে); ৩. ক্ষীণ ধারায় নির্গত হওয়া (ফোঁড়া দিয়ে রক্ত ঝরছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে (রক্ত ঝরা, ঝরা ফুল)। [সং. √ ঝৃ + বাং. আ]। ঝরই, ঝরু (ব্রজ.) ক্রি. ঝরে। ঝরানো ক্রি. ১. ক্ষরিত হওয়া; ২. খসিয়ে ফেলা। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।