ঝলসা
ঝলসা [ jhalasā ] ক্রি. ঝলসানো। [সং. √ জ্বল। হি ঝল্সানা-তু. হি. জলুস]। ঝলসানি বি. ঝলসানোর ভাব বা অবস্হা। ঝলসানো ক্রি. ১. ধাঁধিয়ে দেওয়া, তীব্র আলোকে দৃষ্টি আচ্ছন্ন করা (চোখ ঝলসানো); ২. অর্ধদগ্ধ করা (আগুনে মাংস ঝলসানো)। ☐ বি. উক্ত দুই অর্থে। ☐ বিণ. ধাঁধায় এমন (চোখ-ঝলসানো রূপ); অর্ধদগ্ধ, দগ্ধপ্রায় (ঝলসানো মাংস)। [বাং. √ ঝলসা + নো]। ঝলসিত বিণ. ঝলসানো হয়েছে বা ঝলসেছে এমন।