ঝ ঝাঁটা ঝাঁটা [ jhānṭā ] বি. ঝাড়ু, খ্যাংরা, সম্মার্জনী। ☐ ক্রি. ঝাঁটানো। [দেশি]। ঝাঁটাখেকো বিণ. ঝাঁটার প্রহার সহ্য করতে অভ্যস্ত; (আল.) অতি হেয়; গালিবিশেষ। ঝাঁটানো ক্রি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা (জঞ্জাল ঝোঁটিয়ে ফেলা)। ☐ বি. উক্ত অর্থে। ঝাঁটাপেটা বি. ঝাঁটার প্রহার।
ঝ ঝাঁগুড়গুড় ঝাঁগুড়গুড় [ jhānguḍ-guḍ ] বি. ঢাকের আওয়াজ (অনেক দূর থেকে ভেসে আসছে ঢাকের ঝাঁগুড়গুড়)। [ধ্বন্যা.]।
ঝ ঝাঁকি ঝাঁকি [ jhānki ] বি. উঁকি; ঝুঁকে দেখা। [বাং. √ ঝাঁক্ + ই]। ঝাঁকি দর্শন বি. ১. খুব অল্প সময়ের জন্য দেখা; অল্প সময়ের জন্য দেখা দিয়ে চলে যাওয়া; ২. লুকিয়ে দেখা; ৩. ঝুঁকে পড়ে দেখা।
ঝ ঝাঁকি দর্শন ঝাঁকি দর্শন বি. ১. খুব অল্প সময়ের জন্য দেখা; অল্প সময়ের জন্য দেখা দিয়ে চলে যাওয়া; ২. লুকিয়ে দেখা; ৩. ঝুঁকে পড়ে দেখা।