ঝামটা

ঝামটা [ jhāmaṭā ] বি. রুক্ষ মুখভঙ্গিসহ কটু ধমক, দাবড়ি (মুখঝামটা)। [তু. বাং. ঝাম, ঝাপটা; হি. ঝমাকা]।

ঝাণ্ডা

ঝাণ্ডা [ jhāṇḍā ] বি. ১. পতাকা, নিশান; ২. পতাকাদণ্ড। [হি. ঝণ্ডা]।

ঝানু

ঝানু [ jhānu ] বিণ. ১. ঝুনো; ২. ঘাগি; ৩. পাকা (ঝানু গোয়েন্দা)। [দেশি]।

ঝাট

ঝাট [ jhāṭa ] ক্রি-বিণ. শীঘ্র, এখনই। [সং. ঝটিতি]।

ঝাঁপি

ঝাঁপি [ jhāmpi ] বি. ঢাকনিযুক্ত ছোট পেটিকাবিশেষ (পয়সার ঝাঁপি, লক্ষ্মীর ঝাঁপি)। [বাং. ঝাঁপ১ + ই]।

ঝাঁপান

ঝাঁপান [ jhāmpāna ] বি. ১. মনসা পূজায় সাপ খেলার উত্সববিশেষ; ২. পর্বতারোহণের ডুলিবিশেষ। [হি. ঝঁপান]।

ঝাড়ন

ঝাড়ন [ jhāḍ়na ] বি. ১. ধুলো ঝাড়বার কাপড় বা ওইজাতীয় দ্রব্য (পালকের ঝাড়ন); ২. সম্মার্জন; ৩. ঝাঁড়ফুঁক (ভূত ঝাড়ন)। [ঝাড়া দ্র]।

ঝাঁপানো

ঝাঁপানো [ jhāmpānō ] ক্রি. ঝাঁপ বা লাফ দেওয়া; উপর থেকে নীচে লাফিয়ে পড়া। ☐ বি. উক্ত অর্থে।

ঝাঁটানো

ঝাঁটানো ক্রি. ঝাঁটা দিয়ে পরিষ্কার করা (জঞ্জাল ঝোঁটিয়ে ফেলা)। ☐ বি. উক্ত অর্থে।