ঝুমরি

ঝুমরি [ jhumari ] বি. সংগীতের শৃঙ্গাররসাত্মক রাগিণীবিশেষ। [সং. ঝুমরি-তু. হি. ঝুমরা]।

ঝুমঝুমি

ঝুমঝুমি [ jhuma-jhumi ] বি. শিশুর খেলনাবিশেষ, যা নাড়লে ঝুমঝুম শব্দ হয়। [বাং. ঝুমঝুম + ই]।

ঝুমঝুম

ঝুমঝুম [ jhuma-jhuma ] বি. মৃদু ঝমঝম শব্দ; ঘুঙুর পরে নাচের শব্দ। [ধ্বন্যা.]।

ঝুপুরঝাপুর

ঝুপুরঝুপুর, ঝুপুরঝাপুর [ jhupura-jhupura, jhupura-jhāpura ] বি. ক্রি-বিণ. ক্রমাগত নৌকার বৈঠা বা দাঁড় ফেলার বা বৃষ্টি পড়ার শব্দ। [ধ্বন্যা.]।

ঝুপুরঝুপুর

ঝুপুরঝুপুর, ঝুপুরঝাপুর [ jhupura-jhupura, jhupura-jhāpura ] বি. ক্রি-বিণ. ক্রমাগত নৌকার বৈঠা বা দাঁড় ফেলার বা বৃষ্টি পড়ার শব্দ। [ধ্বন্যা.]।

ঝুপড়ি

ঝুপড়ি [ jhupaḍi ] বি. নিচু কুঁড়েঘর। [হি. ঝোপড়া < প্রাকৃ. ঝুমপডা]।

ঝুড়ি ঝুড়ি

ঝুড়ি ঝুড়ি ক্রি-বিণ. বিণ. অনেক, অনেক পরিমাণে, রাশি রাশি (ঝুড়ি ঝুড়ি আম)।

ঝুটমুট

ঝুটমুট [ jhuṭa-muṭa ] ক্রি-বিণ. মিছিমিছি, অকারণে (ঝুটমুট ঝামেলা করা)। [হি. ঝুট (মিথ্যা) + মুট (সহচর শব্দ)]।

ঝুঁকি

ঝুঁকি [ jhunki ] বি. ১. ভাব, দায়িত্ব; ২. বিপদের ভয়; ৩. উঁকি (উঁকিঝুঁকি)। [হি. ঝোংকী]।

ঝুড়ি

ঝুড়ি [ jhuḍi ] বি. বাঁশ বেত প্রভৃতি দিয়ে তৈরি বড় চুপড়ি বা চ্যাঙারি। [মুণ্ডারি ঝুরি (=ডালপালা)]। ঝুড়ি ঝুড়ি ক্রি-বিণ. বিণ. অনেক, অনেক পরিমাণে, রাশি রাশি (ঝুড়ি ঝুড়ি আম)।