ঝাঁকড়ামাকড়া

ঝাঁকড়মাকড়, ঝাঁকড়ামাকড়া [ jhān̐kaḍ়-mākaḍ়, jhān̐kaḍ়ā-mākaḍ়ā ] বিণ. আলুথালু, উসকোখুসকো ও জট-পাকানো। [দেশি]।

ঝাঁকড়া

ঝাঁকড়া [ jhān̐kaḍ়ā ] বিণ. রুক্ষ ও উসকোখুসকো; লম্বা গোছা গোছা (ঝাঁকড়া চুল)। [বাং. ঝাঁক + ড়া]।

ঝড়তিপড়তি

ঝড়তিপড়তি [ jhaḍ়ti-paḍ়ti ] বি. 1 যে অংশ নাড়াচাড়ায় বা গুদামে থেকে নষ্ট হয়; 2 যে অংশ সহজে ঝড়ে পড়ে যায়; 3 (আল.) যত্সামান্য; 4 (আল.) যা পড়ে থাকে, অবশিষ্ট অংশ (আমার ভাগে ছিল কিছু ঝড়তিপড়তি)। [বাং. ঝাড়তি (ঝাড়া জিনিস) + পড়তি (পড়ে থাকা অংশ)]।

ঝড়ঝাপটা

ঝড়ঝাপটা বি. 1 ঝড়ের তাড়না বা দমক; 2 (আল.) বিপদ-আপদ (জীবনে অনেক ঝড়ঝাপটা পার হয়ে এসেছি)।

ঝড়

ঝড় [ jhaḍ় ] বি. প্রচণ্ড বায়ুপ্রবাহ, ঝটিকা। [প্রাকৃ. ঝড়ী] ঝড়জল বি. ঝড় ও বৃষ্টি। ঝড়ঝাপটা বি. 1 ঝড়ের তাড়না বা দমক; 2 (আল.) বিপদ-আপদ (জীবনে অনেক ঝড়ঝাপটা পার হয়ে এসেছি)।

ঝোড়ানো

ঝুড়ানো, ঝোড়ানো ক্রি. বি. অনাবশ্যক ডালপালা (অন্যের দ্বারা) ছাঁটানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঝুড়ানো

ঝুড়ানো, ঝোড়ানো ক্রি. বি. অনাবশ্যক ডালপালা (অন্যের দ্বারা) ছাঁটানো। ☐ বিণ. উক্ত অর্থে।

ঝোড়া

ঝুড়া, ঝোড়া [ jhuḍā, jhōḍā ] ক্রি. বি. গাছের অনাবশ্যক ডালপালা ছাঁটা। ☐ বিণ. উক্ত অর্থে। [তু. ঝাড়া]।

ঝুড়া

ঝুড়া, ঝোড়া [ jhuḍā, jhōḍā ] ক্রি. বি. গাছের অনাবশ্যক ডালপালা ছাঁটা। ☐ বিণ. উক্ত অর্থে। [তু. ঝাড়া]। ঝুড়ানো, ঝোড়ানো ক্রি. বি. অনাবশ্যক ডালপালা (অন্যের দ্বারা) ছাঁটানো। ☐ বিণ. উক্ত অর্থে।