জ জনক জনক [ janaka ] বি. ১. জন্মদাতা, পিতা; ২. রামায়ণোক্ত মিথিলার রাজা। ☐ বিণ. উত্পাদক (সুখজনক, সন্দেহজনক)। [সং. √ জন্ + ণিচ্ + অক]। জনকতা বি. সৃজনশক্তি; উত্পাদকতা; উত্পাদনশক্তি। জনকতনয়া, জনকনন্দিনী, জনকসূতা বি. সীতা। জনিকা বি. (স্ত্রী.) জননী।
জ জউ জউ, জৌ [ ju, jau ] বি. লাক্ষা, গালা। [সং. জতু > প্রাকৃ. জউ]। জউঘর, জৌঘর, জৌহর, জোহর বি. জতুগৃহ, লাক্ষা দিয়ে তৈরি ঘর।
জ জড়োয়া জড়োয়া [ jaḍōẏā ] বি. হীরা-মণি-মুক্তাখচিত গহনা। ☐ বিণ. হীরা-মণি-মুক্তাখচিত (জড়োয়া গয়না)। [হি. জড়াবট, জড়াউ]।
জ জলে কুমির ডাঙায় বাঘ জলে কুমির ডাঙায় বাঘ–(প্রাণঘাতী) উভয়সংকট। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ–প্রবল প্রতিপত্তিশালী ব্যক্তির অধীনে থেকে তারই সঙ্গে বিবাদ।
জ জড়োপাসক জড়োপাসক [ jaḍōpāsaka ] বিণ. জড়প্রকৃতি অর্থাত্ নদী বৃক্ষ প্রভৃতি অচেতন পদার্থের উপাসনাকারী। [সং. জড় + উপাসক]।
জ জড়ুর জডুল, (বিরল) জড়ুর [ jaḍula, jaḍura ] বি. গায়ের চামড়ায় তিলের চেয়ে জড় জন্মচিহ্নবিশেষ। [সং. জটুল]।