জ জগজ্জননী জগজ্জননী [ jagajjananī ] বি. ১. জগতের মাতা; জগন্মাতা; ২. দুর্গাদেবী; ৩. পরমেশ্বরী। [সং. জগত্ + জননী]।
জ জনাস্তিকে জনাস্তিকে [ janāstikē ] ক্রি-বিণ. ১. অন্য লোকের অনতিদূরে কিন্তু আড়ালে, একপাশে; ২. (নাটকে) লোকের সমক্ষে কিন্তু রঙ্গমঞ্চের অন্যান্য অভিনেতা শুনতে না পায় এমনভাবে। [সং. জন + অন্তিক + বাং. এ]।
জ জগজন জগজন [ jaga-jana ] বি. (সচ. কাব্যে) পৃথিবীর লোক, জগতের মানুষ (‘জগজন মানিবে বিস্ময়’: অ. সে)। [বাং. জগ + সং. জন]।
জ জনা জনা [ janā ] বি. (কাব্যে ও কথ্য ভাষায়) জন (‘শূলের উপর মরিবে সে জনা’: রবীন্দ্র); ব্যক্তি (জনা প্রতি)। [সং. জন + বাং. আ স্বার্থে]।
জ জগজগ জগজগ [ jaga-jaga ] অব্য. বি. ঝকমক, ঝকমকানি (থালাটা জগজগ করছে)। [হি. জগ্জগা]। জগজগা বি. রাংতা প্রভৃতির ঝকঝকে পাত।
জ জননেন্দ্রিয় জননেন্দ্রিয় [ jananēndriẏa ] বি. উপস্হ; লিঙ্গ; পুরুষের লিঙ্গ বা নারীর যোনি; যে ইন্দ্রিয়ের সাহায্যে সন্তানের জন্মদান করা হয়। [সং. জনন + ইন্দ্রিয়]।