জ জঘন জঘন [ jaghana ] বি. ১. স্ত্রীলোকের নিতম্বের সম্মুখভাগ; ২. নিতম্ব; ৩. কোমর। [সং. √ হন্ + যঙ্লুক + অ]।
জ জমাদার জমাদার [ jamādāra ] বি. ১. উচ্চপদস্হ ভারতীয় সৈনিকবিশেষ; ২. হেড কনস্টেবল; ৩. ধাঙড়, মেথর বা কুলির সর্দার; ৪. প্রধান যন্ত্রচালক (ছাপাখানার জমাদার); ৫. মেথর। [ফা. জমাদার্]।
জ জগ্ধ জগ্ধ [ jagdha ] বিণ. ভূক্ত, ভক্ষণ করা বা খাওয়া হয়েছে এমন (‘জগ্ধতৃণ’: বিষ্ণু)। [সং. √ অদ্ + ত]।
জ জমদগ্নি জমদগ্নি [ jamadagni ] বিণ. ১. অগ্নি ভক্ষণকারী; ২. ক্রোধী। ☐ বি. পরশুরামের পিতা। [সং. √ জম্ + অত্ + অগ্নি]।
জ জগাখিচুড়ি জগাখিচুড়ি [ jagā-khicuḍi ] বি. বিবিধ শাকসবজি সহযোগে রান্না করা খিচু়ড়ি; (আল.) বিভিন্নরকম জিনিসের (অবাঞ্ছিত) সংমিশ্রণ। [সং. জগা (জগতের সমস্ত বস্তু অর্থে) + বাং. খিচুড়ি]।