জ জামা মসজিদ জামা মসজিদ [ jāmā masajida ] বি. ১. বড় মসজিদ; ২. দিল্লির প্রসিদ্ধ মসজিদ। [আ. জামাহ্ + মস্জিদ]।
জ জ্বলত জ্বলত্ [ jbalat ] বিণ. দীপ্যমান, জ্বলছে বা জ্বলজ্বল করছে এমন (জ্বলজ্যোতি)। [সং. √ জ্বল্ + অত্]।
জ জ্বলন জ্বলন [ jbalana ] বি. ১. অগ্নি; ২. অগ্নিশিখা; ৩. দীপ্তি; ৪. দাহজনিত বা অন্য কোনো কারণজনিত কষ্টবোধ, জ্বালা; ৫. (আঞ্চ.) বিরক্তি। [সং. √ জ্বল্ + অন]।
জ জ্বলানো জ্বলানো [ jbalānō ] ক্রি. বি. (আঞ্চ.) ১. প্রজ্বলিত করা; ২. অগ্নি সংযোগ করা; ৩. পোড়ানো; ৪. উত্ত্যক্ত করা। [জ্বালানো দ্র]।
জ জামদানি জামদানি [ jāma-dāni ] বি. ১. বুনুনির দ্বারা ফুল-তোলা মিহি কাপড় (ঢাকাই জামদানি); ২. নকশা-তোলা বাসন, ফুল-কাটা বাসন। ☐ বিণ. ফুল-কাটা, নকশা-তোলা (জামদানি শাড়ি)। [ফা. জামদানি]।
জ জ্বলিত জ্বলিত [ jbalita ] বিণ. ১. জ্বলেছে বা জ্বলে গেছে এমন; প্রজ্বলিত; ২. প্রকাশিত; ৩. দীপ্ত; ৪. দগ্ধ। [সং. √ জ্বল্ + ত]।