জোত্র

জোত্র, (কথ্য) জোত্তর [ jōtra, (kathya) jōttara ] বি. ১. জো, সুযোগ, উপায় (শরীরটা তেমন জোত্তর লাগছে না); ২. সংস্হান। [সং. যোত্র]।

জোব্বা

জোব্বা [ jōbbā ] বি. বুকখোলা ও হাঁটু পর্যন্ত লম্বা ঢিলা জামাবিশেষ। [আ. জুব্বা]।

জোনাকি

জোনাকি [ jōnāki ] বি. দীপ্তিযুক্ত পোকাবিশেষ, খদ্যোত। [তু. সং. জ্যোতিরিঙ্গণ]।

জিজিয়া

জিজিয়া [ jijiẏā ] বি. মুসলমান শাসকদের দ্বারা অমুসলমান প্রজাদের উপর ধার্য করবিশেষ। [আ. জিজিয়া]।

জরু

জোরু, জরু [ jōru, jaru ] বি. পত্নী, স্ত্রী। [হি. জরু]।

জিঘাংসু

জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক।

জোরু

জোরু, জরু [ jōru, jaru ] বি. পত্নী, স্ত্রী। [হি. জরু]।

জিঘাংসা

জিঘাংসা [ jighāṃsā ] বি. বধ করার বা হত্যার ইচ্ছা। [সং. √ হন্ + সন্ + অ + আ]। জিঘাংসু বিণ. হত্যা করতে চায় এমন; হত্যা করতে ইচ্ছুক।

জোলাপ

জোলাপ [ jōlāpa ] বি. বিরেচক ওষুধ, কোষ্ঠ সাফকারী ওষুধ। [ফা. < আ. জুলাব্]।

জিগীষু

জিগীষু বিণ. জয়েচ্ছু, জয়ের অভিলাষী।