জ জ্বালানিয়া জ্বালানে, জ্বালানিয়া [ jbālānē, jbālāniẏā ] বিণ. ১. জ্বালায় বা জ্বালাতন করে এমন, উত্ত্যক্ত করে এমন (জ্বালানে ছেলে); ২. অগ্নিসোযোগকারী (ঘরজ্বালানে)। [বাং. জ্বালা২ + নিয়া > নে]। স্ত্রী. জ্বালানি।
জ জ্বালানে জ্বালানে, জ্বালানিয়া [ jbālānē, jbālāniẏā ] বিণ. ১. জ্বালায় বা জ্বালাতন করে এমন, উত্ত্যক্ত করে এমন (জ্বালানে ছেলে); ২. অগ্নিসোযোগকারী (ঘরজ্বালানে)। [বাং. জ্বালা২ + নিয়া > নে]। স্ত্রী. জ্বালানি।
জ জুয়ানো জুয়ানো [ juẏānō ] ক্রি. বি. ১. জোগানো (‘কথা না জুয়ায়’); ২. উচিত বা সংগত হওয়া (‘ছাড়িতে না জুয়ায়’)। [জুয়া১ দ্র]।
জ জুয়েলার জুয়েলার [ juẏēlāra ] বি. স্বর্ণকার; মণিকার। [ইং. jeweller]। জুয়েলারি বি. সোনারূপার গহনার দোকান।