জ্ঞানবান

জ্ঞানবান (-বত্) বিণ. জ্ঞানযুক্ত, জ্ঞানশালী, জ্ঞানী। স্ত্রী. জ্ঞানবতী।

জীবনী

জীবনী [ jībanī ] বিণ. (স্ত্রী.) জীবন বা প্রাণ দান করে এমন, প্রাণদায়িনী; প্রাণের প্রাচুর্যদায়িনী (জীবনীশক্তি)। ☐ বি. জীবনচরিত, জীবনবৃত্তান্ত। [সং. জীবন + ঈ]। জীবনীকার বি. জীবনচরিত রচয়িতা।

জ্ঞানবাদ

জ্ঞানবাদ বি. জ্ঞানই মোক্ষলাভের একমাত্র উপায়, এই দার্শনিক মত।

জীবনীয়

জীবনীয় [ jībanīẏa ] বিণ. প্রাণধারণের জন্য আবশ্যক। ☐ বি. জল। [সং. জীবন + ঈয়]।

জীবনী শক্তি

জীবনী শক্তি [ jībanī śakti ] বি. প্রাণপ্রাচুর্য, প্রাণচাঞ্চল্য (জীবনীশক্তিতে ভরপুর) সজীবতা; প্রাণবন্ত ভাব। [সং. জীবনী + শক্তি]।

জ্ঞানপাপী

জ্ঞানপাপী (-পিন্) বিণ. জেনেশুনে পাপকাজ করে এমন।

জীবনোপায়

জীবনোপায় [ jībanōpāẏa ] বি. জীবিকা। [সং. জীবন + উপায়]।