জ

জীবত

জীবত্ [ jībat ] বিণ. জীবন থাকতে, জীবিত (জীবত্-পিতৃক, জীবদ্দশা)। [সং. √ জীব + অত্]। জীবৎকাল বি. জীবন; জীবনকাল।
জ

জামাতা

জামাতা [ jāmātā ] (-তৃ) বি. জামাই। [সং. জায়া + √ মা + তৃ]।
জ

জামাইষষ্ঠী

জামাইষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুল্কষষ্ঠীতে হিন্দুদের জামাইবরণের অনুষ্ঠান।
জ

জামাইবরণ

জামাইবরণ বি. বিবাহ উপলক্ষ্যে কন্যাগৃহে সমাগত পাত্রকে কন্যাপক্ষীয় স্ত্রীলোকদের দ্বারা বরণের অনুষ্ঠানবিশেষ।
জ

জামাইআদর

জামাইআদর বি. শ্বশুরালয়ে জামাই যেমন আদরযত্ন পায় সেইরকম যত্ন; পরম সমাদর।
জ

জীববিদ্যা

জীববিজ্ঞান, জীববিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology.