খ

খরগোশ

খরগোশ [ kharagōśa ] বি. শশক, দ্রুতগামী লম্বা কান ও ছোট লেজবিশিষ্ট  নিরামিষাশী জন্তুবিশেষ। [ফা. খর্গোশ্]।
খ

খরখরে

খরখরে বিণ. ১.  কর্কশ; ২. বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); ৩. অনবরত কথা বলে এমন;  ৪. চঞ্চল (খরখরে স্বভাব)।
খ

খরখর

খরখর [ khara-khara ] অব্য. বি. ১. কর্কশ শব্দ (দেওয়ালটা খরখর  করছে); ২. দ্রুত চলার শব্দ (খরখর করে চলে গেল)। [ধ্বন্যা.]। খরখরে বিণ. ১.  কর্কশ; ২. বেশি চালাকচতুর ও চটপটে (খুব খরখরে ছেলে); ৩. অনবরত কথা বলে এমন;  ৪. চঞ্চল (খরখরে স্বভাব)।
খ

খরশাণ

খরশাণ, খরধার, খরশান বিণ. অত্যন্ত  ধারালো।
খ

খরশান

খরশান, খরশাণ, খরধার বিণ. অত্যন্ত  ধারালো।
খ

খরধার

খরধার, খরশান, খরশাণ বিণ. অত্যন্ত  ধারালো।
খ

খরস্রোতা

খরস্রোতা বিণ. যার স্রোত  বা প্রবাহ অতি বেগবান (খরস্রোতা নদী)।
খ

খরস্রোত

খরস্রোত (-তস্) বি. তীব্র স্রোত, অতি বেগবান স্রোত।
খ

খরদৃষ্টি

খরদৃষ্টি বি. ১. তীক্ষ্ণ বা অন্তর্ভেদী দৃষ্টি ; ২. ক্রুদ্ধ দৃষ্টি।
খ

খরতর

খরতর বিণ. ১. দুইয়ের বা উভয়ের মধ্যে অধিক  খর, অপেক্ষাকৃত বেশি খর; ২. খুব তীক্ষ্ণ বা বেগবান (‘খরতর বক্র হাসি’: রবীন্দ্র)।