খাতা

খাতা [ khātā ] বি. লেখার বা হিসাবের পুস্তকবিশেষ; লেখার জন্য একত্র বাঁধা  কাগজ। [ফা. খত্]। খাতা খোলা ক্রি. বি. হিসাব আরম্ভ করা। খাতাপত্র বি. নানান বিষয়ের  বা নানাবিধ খাতা। খাতাবন্দি বি. বিণ. হিসাব নির্ধারণ; হিসাবের বইয়ের অন্তর্ভুক্ত। খাতা লেখা  ক্রি. বি. দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের জমা-খরচ খাতায় লেখা।

খাতক

খাতক [ khātaka ] বি. অধর্মণ, দেনাদার, ঋণী (খাতকদের কাছ থেকে টাকা  আদায় করা যাচ্ছে না)। [< সং. খাদক]।

খাত

খাত [ khāta ] বি. (উচ্চা. খাত্) ১. খনিত স্হান, গর্ত, খানা; ২. পুকুর;  ৩. খাঁড়ি; ৪. খনি; ৫. গড়খাই, পরিখা, প্রণালী; ৬. যাওয়া-আসার পথ (নানা খাতে  খরচ)। ☐ বিণ. (উচ্চা. খাতো) খনন করা হয়েছে এমন, খনিত (স্বখাত সলিল)। [সং.  √খন্ + ত]।

খাণ্ডিক

খাণ্ডিক [ khāṇḍika ] বি. ময়রা; যে গুড় বা মিঠাই প্রস্তুত করে। [সং. খণ্ড  (=আখের গুড়) + ইক]।

খাণ্ডবানল

খাণ্ডবানল বি.  যে অগ্নিতে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল; (আল.) ভয়ংকর অগ্নিকাণ্ড।

খাণ্ডবদাহন

খাণ্ডবদাহন বি. কৃষ্ণার্জুনের সহায়তায় অগ্নির দ্বারা খাণ্ডব বন দাহন।

খাণ্ডব

খাণ্ডব [ khāṇḍaba ] বি. মহাভারতের বর্ণিত ইন্দ্রপ্রস্হের নিকটস্হ অরণ্যবিশেষ। [সং.  খণ্ডু + অ]। খাণ্ডবদাহন বি. কৃষ্ণার্জুনের সহায়তায় অগ্নির দ্বারা খাণ্ডব বন দাহন। খাণ্ডবানল বি.  যে অগ্নিতে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল; (আল.) ভয়ংকর অগ্নিকাণ্ড।

খাড়ুয়া

খাড়ুয়া, খাড়ু [ khāḍuẏā, khāḍu ] বি. হাতের বা পায়ের বলয় বা  বালাবিশেষ। [দেশি]।

খাড়ু

খাড়ু, খাড়ুয়া [ khāḍu, khāḍuẏā ] বি. হাতের বা পায়ের বলয় বা  বালাবিশেষ। [দেশি]।

খাড়াখাড়ি

খাড়াখাড়ি ক্রি-বিণ. লম্বালম্বি (খাড়াখাড়িভাবে শুয়ে আছে)।