খ খাদা খাদা [ khādā ] বি. ১. জমির পরিমাণবিশেষ, ১৬ বিঘা; ২. কাঠের বা পাথরের তৈরি গামলাজাতীয় পাত্রবিশেষ। [দেশি]।
খ খাদক খাদক [ khādaka ] বিণ. ১. ভক্ষক (নরখাদক); ২. পণ্যদ্রব্যের ভোক্তা বা ব্যবহারকারী, consumer. [সং. √খাদ্ + অক]।
খ খাদ খাদ১ [ khāda১. ] বি. সোনারুপোর সঙ্গে মিশ্রিত অন্য ধাতু, পান (এই সোনায় একটু বেশি খাদ আছে)। [সং. ক্ষয়দ]। খাদ২ [ khāda২. ] বি. ১. (সংগীতে) নিম্ন স্বর; ২. খনিত স্হান; গর্ত; পরিখা; ৩. খনি। [সং. খাত]।
খ খানুম খানুম, খাতুন [ khānuma, khātuna ] বি. মুসলমান মহিলাদের নামের শেষে প্রযোজ্য উপাধিবিশেষ। [তুব. আ. খাতুন্, খানুম্]।
খ খাতুন খাতুন, খানুম [ khātuna, khānuma ] বি. মুসলমান মহিলাদের নামের শেষে প্রযোজ্য উপাধিবিশেষ। [তুব. আ. খাতুন্, খানুম্]।