খানাতল্লাশি

খানাতল্লাশি, খানাতল্লাশ বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি  অনুসন্ধান।

খানাতল্লাশ

খানাতল্লাশ, খানাতল্লাশি বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি  অনুসন্ধান।

খানাখন্দ

খানাখন্দ, খানাখোঁদল বি. গর্ত খাদ ইত্যাদি।

খানসামা

খানসামা [ khāna-sāmā ] বি. ১. খানদানি পরিবারের তত্ত্বাবধায়ক; ২. সম্ভ্রান্ত  পরিবারের বা ব্যক্তির পরিচায়ক, খিদমতগার বা খাদ্যপরিবেশক। [ফা. খান্-সামান্]। খানসামাগিরি  বি. খানসামার কাজ বা বৃত্তি।

খানদান

খানদান [ khāna-dāna ] বি. ১. বংশ; ২. বংশকৌলীন্য; আভিজাত্য;  উচ্চবংশে জন্মের গৌরব (তোমার খানদানের কথা স্মরণ রেখে কাজ করবে)। [ফা. খান্দান]।  খানদানি বিণ. উচ্চবংশীয়; অভিজাত বা উচ্চশ্রেণির (খানদানি হোটেল, খানদানি চালচলন)।

খানদানি

খানদানি বিণ. উচ্চবংশীয়; অভিজাত বা উচ্চশ্রেণির (খানদানি হোটেল, খানদানি চালচলন)।