খাপ
খাপ [ khāpa ] বি. ১. অস্ত্র রাখার আধার (খাপ থেকে তরোয়াল বার করল); ২. কোষ, আধার (চশমার খাপ); ৩. মিল, সামঞ্জস্য (খাপ খাওয়া); ৪. ঘনত্ব, ঠাসবুনন (কাপড়ের খাপ, খাপযুক্ত কাপড়)। [< ফা. খাম্]। খাপছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন, অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)। খাপা ক্রি. ১. খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া; ২. ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে যাবে কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো; খাপি করা। খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)।