খাবল

খাবল [ khābala ] বি. ১. হাতের খাবায় যতটা নেওয়া যায় (এক খাবল ভাত);  ২. থাবা; কামড় (বাঘটা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তার ঘাড়ে খাবল দিল)। [সং. কবল]।  খাবলা বি. খাবল (এক খাবলা ভাত)। ☐ ক্রি. খাবল দিয়ে ধরা, কামড়ানো (খাবলেছে)।  খাবলানো বি. খাবল দিয়ে ধরা; কামড়; কামড়ে এক অংশ তুলে নেওয়া। ☐ বিণ. খাবল  দিয়ে ধরা হয়েছে এমন; কামড়ানো হয়েছে এমন (খাবলানো মাংস)। ☐ ক্রি. খাবল দেওয়া।

খাবরি

খাবরি [ khābari ] বি. মাটির বা কাঁসা-পিতলের পাত্র। [বাং. খাবরা + ই  (সাদৃশ্যার্থে)]।

খাপ্পা

খাপ্পা [ khāppā ] বিণ. ক্ষিপ্ত, অত্যন্ত ক্রুদ্ধ (অল্পেই এক খাপ্পা হয়ে ওঠ কেন?)।  [ফা. খাফা]।

খাপরেল

খাপরেল বি. ১. খোলায় ছাওয়া ঘর; ২.  খোলা।

খাপরা

খাপরা [ khāparā ] বি. ১. ভাঙা কলসি মাটির হাঁড়ি ইত্যাদির টুকরো; ২. ঘর  ছাওয়ার খোলা (খাপরার চাল)। [সং. খর্পর]।

খাপচি

খাপচি [ khāpaci ] বি. চিমটি, খামচি (খাপচি কাটছ কেন?)। [দেশি]।

খাপি

খাপি বিণ. ঠাসবুননযুক্ত; মোটা (খাপি ধুতি)।

খাপানো

খাপানো ক্রি. বি. খাপ খাওয়ানো, মানানো;  খাপি করা।

খাপা

খাপা ক্রি. ১.  খাপ খাওয়া, সামঞ্জস্যপূর্ণ বা সংগতিপূর্ণ হওয়া; ২. ছোট হয়ে যাওয়া (কাচলে কাপড়টা খেরে  যাবে কি?)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

খাপছাড়া

খাপছাড়া বিণ. বেমানান, অসংলগ্ন,  অপ্রাসঙ্গিক, অসম্বন্ধ (খাপছাড়া বর্ণনা); অদ্ভুত (খাপছাড়া স্বভাবের লোক)।