খামটি

খামটি [ khāmaṭi ] বি. ১. মালকোঁচা; ২. রাগে বা আক্রোশে উপরের পাটির দাঁত  দিয়ে নীচের ঠোঁট কামড়ে ধরা (মুখখামটি)। [দেশি]।

খাম্বাজ

খাম্বাজ [ khāmbāja ] বি. সংগীতের সন্ধ্যাকালীন রাগিণীবিশেষ, খাম্বাবতী। [দেশি]।

খাম্বা

খাম্বা [ khāmbā ] বি. থাম, খাম, স্তম্ভ। [খাম < সং, স্তম্ভ]।

খামোশ

খামোশ [ khāmōśa ] অব্য. অনু-ক্রি. চুপ করো; চুপ। [ফা.খামোশ্]।

খাবি

খাবি [ khābi ] বি. নিশ্বাস বাধাপ্রাপ্ত হলে নিশ্বাস গ্রহণের চেষ্টায় মুখ ব্যাদান। [দেশি]।  খাবি খাওয়াঁ ক্রি. বি. ১. বাধাপ্রাপ্ত নিশ্বাস গ্রহণের জন্য শেষ চেষ্টা করা; ২. (আল.)  বিপদ থেকে উদ্ধার পাবার জন্য প্রাণপণ চেষ্টা করা।

খাবি খাওয়াঁ

খাবি খাওয়াঁ ক্রি. বি. ১. বাধাপ্রাপ্ত নিশ্বাস গ্রহণের জন্য শেষ চেষ্টা করা; ২. (আল.)  বিপদ থেকে উদ্ধার পাবার জন্য প্রাণপণ চেষ্টা করা।

খাবারওয়ালা

খাবারওয়ালা বি. খাবার জিনিসের বিক্রেতা; মিষ্টান্ন ইত্যাদি  বিক্রেতা।

খাবার

খাবার [ khābāra ] বি. খাদ্যদ্রব্য; জলখাবার (খাবার খেয়ে বাইরে যাব)। ☐  বিণ. ১. খাদ্য, ভোজ্য, আহার্য, খাওয়ার উপযুক্ত (খাবার জিনিস); ২. পানীয় (খাবার  জল)। [বাং. খাইবার < √খা]। খাবারওয়ালা বি. খাবার জিনিসের বিক্রেতা; মিষ্টান্ন ইত্যাদি  বিক্রেতা।

খাবলানো

খাবলানো বি. খাবল দিয়ে ধরা; কামড়; কামড়ে এক অংশ তুলে নেওয়া। ☐ বিণ. খাবল  দিয়ে ধরা হয়েছে এমন; কামড়ানো হয়েছে এমন (খাবলানো মাংস)। ☐ ক্রি. খাবল দেওয়া।

খাবলা

খাবলা বি. খাবল (এক খাবলা ভাত)। ☐ ক্রি. খাবল দিয়ে ধরা, কামড়ানো (খাবলেছে)।