খাল

খাল [ khāla ] বি. ১. খাত, খাদ; ২. জলনালি, প্রণালী, canal; ৩.  নিম্নভূমি (জায়গাটায় খাল হয়ে জল জমেছে); ৪. দেহের খিঁচুনি বা আড়ষ্টভাব, খিল (খাল  ধরা) ; ৫. ছাল, চামড়া (গায়ের খাল খুলে নেওয়া)। [সং. খল্ল]। খালবিল বি. জলাভূমি  ও নিম্নভূমি; জলা (আমাদের গাঁয়ে খালবিল খুব কম)।

খারিজা

খারিজা বিণ. খারিজ করা হয়েছে এমন (খারিজা দরখাস্ত)।

খারিজ

খারিজ [ khārija ] বিণ. ১. বাতিল, অগ্রাহ্য (তোমার আবেদন খারিজ হয়ে  গেছে); ২. পরিত্যক্ত (ওই পরিকল্পনা অনেকদিন আগেই খারিজ হয়ে গেছে); পরিবর্তিত। ☐  বি. ১. পরিবর্তন ; ২. বর্জন (নাম খারিজ করা, খারিজের দরখাস্ত)। [আ. খারিজ]।  খারিজা বিণ. খারিজ করা হয়েছে এমন (খারিজা দরখাস্ত)।

খুনখারাপি

খুনখারাপি, খুনখারাবি, খুনখারাব  বি. ১. দাঙ্গাহাঙ্গামা; হত্যাকাণ্ড ; ২.  টকটকে লাল রংবিশেষ।

খুনখারাব

খুনখারাব, খুনখারাপি, খুনখারাবি  বি. ১. দাঙ্গাহাঙ্গামা; হত্যাকাণ্ড ; ২.  টকটকে লাল রংবিশেষ।

খুনখারাবি

খুনখারাবি, খুনখারাব, খুনখারাপি বি. ১. দাঙ্গাহাঙ্গামা; হত্যাকাণ্ড ; ২.  টকটকে লাল রংবিশেষ।

খারাবি

খারাবি [ khārābi ] বি. ১. ক্ষতি; ২. বদমায়েশি; ৩. সর্বনাশ। [আ.  খারাব্]। খুনখারাবি, খুনখারাব, খুনখারাপি বি. ১. দাঙ্গাহাঙ্গামা; হত্যাকাণ্ড ; ২.  টকটকে লাল রংবিশেষ।

খারাপ

খারাপ [ khārāpa ] বিণ. ১. মন্দ, বদ (খারাপ কাজ, খারাপ লোক); ২. খেলো, নিকৃষ্ট, বাজে (খারাপ কাপড়) ; ৩. দুষ্ট, নষ্ট (খারাপ চরিত্রের লোক); ৪.  অভদ্র (খারাপ ব্যবহার); ৫. অশ্লীল, অশালীন (খারাপ কথা); ৬. রুক্ষ, উগ্র (খারাপ  মেজাজ) ; ৭. দুঃখিত, ব্যথিত (মন খারাপ); ৮. অসুস্হ (শরীর খারাপ) ; ৯.  বিকল, অব্যবহার্য (ফোন খারাপ হয়েছে); ১০. দুর্দশাগ্রস্ত (খারাপ অবস্থা); ১১. দুশ্চিকিত্স্য ; সংক্রামক (খারাপ রোগ); ১২. দূষিত (খারাপ রক্ত) ; ১৩. অশুভ (খারাপ  দিন); ১৪. কুশ্রী, অসুন্দর (খারাপ চেহারা) ; ১৫. বিকৃত (মাথা খারাপ); ১৬. নোংরা (মুখ খারাপ করা); ১৭. অসত্ মতলব বা অভিপ্রায়যুক্ত (খারাপ নজর, খারাপ  দৃষ্টি)। [আ. খরাব্]।

খামার

খামার [ khāmāra ] বি. শস্য মাড়াই করার ও রাখার স্হান (খেত-খামার, খামার  বাড়ি)। [হি. খামার্]।

খামতি

খামতি [ khāmati ] বি. ১. ঘাটতি; ২. ত্রুটিবিচ্যুতি (ভাষার উজ্জ্বলতা এই  প্রবন্ধের যুক্তির খামতিকে পুষিয়ে দিয়েছে)। [দেশি]।