খামচানো

খামচানো ক্রি. আঁচড়ানো, খাবলানো; নখ দিয়ে আঁচড়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। 

খামচা

খামচা বি. খামচ, থাবা (এক  খামচা নুন নিল)। ☐ ক্রি. খাবলানো, খামচানো (আমার পিঠে ওভাবে খামচাচ্ছ কেন?)। 

খামচ

খামচ [ khāmaca ] বি. থাবা, খাবল। [দেশি]। খামচা বি. খামচ, থাবা (এক  খামচা নুন নিল)। ☐ ক্রি. খাবলানো, খামচানো (আমার পিঠে ওভাবে খামচাচ্ছ কেন?)।  খামচানো ক্রি. আঁচড়ানো, খাবলানো; নখ দিয়ে আঁচড়ানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।  খামচি বি. নখের আঘাত; খাবল।

খামোখা

খামোখা, খামকা, খামোকা [ khāmōkhā, khāmakā, khāmōkā ]  ক্রি-বিণ. ১. অকারণে, অনর্থক (খামোকা ছেলেটাকে বকছ কেন?); ২. হঠাত্। [ফা.  খো আমখো + বাং. আ]।

খামোকা

খামোকা, খামোখা, খামকা [ khāmōkā, khāmōkhā, khāmakā ]  ক্রি-বিণ. ১. অকারণে, অনর্থক (খামোকা ছেলেটাকে বকছ কেন?); ২. হঠাত্। [ফা.  খো আমখো + বাং. আ]।

খামকা

খামকা, খামোকা, খামোখা [ khāmakā, khāmōkā, khāmōkhā ]  ক্রি-বিণ. ১. অকারণে, অনর্থক (খামোকা ছেলেটাকে বকছ কেন?); ২. হঠাত্। [ফা.  খো আমখো + বাং. আ]।

খালাস

খালাস [ khālāsa ] বি. ১. মুক্তি, রেহাই, অব্যাহতি (অভিযোগ থেকে খালাস  পাওয়া); ২. (আঞ্চ.) প্রসব (পোয়াতিদের খালাসের ব্যবস্হা); ৩. দায়মুক্তি (তুমি তো  বলেই খালাস) ; ৪. বন্দি অবস্থা থেকে মুক্তি (জেল থেকে খালাস পেয়েছে) ; ৫. ছাড়ানো  (মাল খালাস করা)। ☐ বিণ. ১. খালি, শূন্য (ঘর খালাস করা); ২. দায়মুক্ত (একবার  বলেই খালাস হলাম); ৩. প্রসূতা (পোয়াতি খালাস হয়েছে)। [আ. আখ্লস্]।

খালা

খালা [ khālā ] বি. (স্ত্রী.) (মুস.) খালাতো বিণ. মাসতুতো (খালাতো ভাই)।

খালসা

খালসা [ khālasā ] বি. গুরু গোবিন্দের মতাবলম্বী শিখ সম্প্রদায়বিশেষ। ☐ বিণ.  বিশুদ্ধ, খাঁটি। [আ. খালিস]।

খালবিল

খালবিল বি. জলাভূমি  ও নিম্নভূমি; জলা (আমাদের গাঁয়ে খালবিল খুব কম)।