খুঁটা
খুঁটা১, খোঁটা১ [ khunṭā, khōnṭā ] বি. ১. গোঁজ, কীলক; ২. ছোট খুঁটি, সীমানা নির্দেশ করার জন্য পোঁতা খুঁটি; ৩. খাটের পায়া; ৪. (আল.) সহায় বা অবলম্বন (খোঁটার জোর থাকলে সব হয়)। [সং. ক্ষোড]। খুঁটা২, খোঁটা২ [ khunṭā, khōnṭā ] ক্রি. নখ ঠোঁট বা কোনো ছুঁচলো বস্তু দিয়ে একটু একটু করে তুলে নেওয়া বা খোঁচানো (খুঁটে নেওয়া, দাঁত খোঁটা)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [দেশি]।