খাস
খাস [ khāsa ] বিণ. ১. অসাধারণ (শাক দরবার); ২. নিজস্ব (খাস কামরা); ৩. মালিকের সরাসরি অধিকারভুক্ত বা কর্তৃত্বাধীন (খাসদখল)। [আ. খাস্]। খাসখামার বি. নিজের চাষবাসের জমি। খাসমহল, খাসমহাল, খাসতালুক বি. যে জমি বা তালুক প্রজার কাছে বিলি না করে জমির মালিক সরাসরি নিজের তত্ত্বাবধানে রাখে (খাস তালুকের প্রজা)।
খালি
খালি১ [ khāli ] বি. (মুস.) মাসি, খালা। [দেশি]। খালি২ [ khāli ] বিণ. ১. শূন্য, রিক্ত, নিঃশেষ (খালি হাত, খালি কলসি); ২. ফাঁকা (খালি কামরা); ৩. কেবল, ক্রমাগত (খালি বায়না, খালি কান্না)। ☐ ক্রি-বিণ. ১. কেবল, শুধু, মাত্র (খালি বসব, আমি খালি দেখব); ২. সর্বদা (ছেলেটা খালি কাঁদছে)। [আ. খালী]। খালি খালি ক্রি-বিণ. অনর্থক (খালি খালি আমাকে বকছ)।