খাস্ত, খাস্তা১ [ khāsta, khāstā ] বিণ. নষ্ট, বিকৃত। [ফা. খস্তা]। সাত নকলে আসল খাস্তা বারবার বা ক্রমাগত নকল হতে হতে আসল বা মূলই হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। খাস্তা২ [ khāstā ] বিণ. ১. প্রচুর ঘিয়ের ময়ান-দেওয়া, মুচমুচে (খাস্তা কচুরি, খাস্তা বিস্কুট) ; ২. উত্কৃষ্ট। [ফা. খস্ত]।