খিন্ন

খিন্ন [ khinna ] বিণ. ১. খেদযুক্ত, দুঃখিত; ২. ক্লান্ত, অবসন্ন। [সং. √খিদ্ +  ত]।

খিদ্যমান

খিদ্যমান [ khidya-māna ] বিণ. খেদ বা দুঃখ করছে এমন। [সং. √খিদ্ +  মান (শানচ্)]।

চোরা খিদে

চোরা খিদে যে  খিদে অনুভব করা যায় না। দুষ্টু খিদে পেট ভরা থাকা সত্ত্বেও খাদ্যবস্তুর প্রতি লোভ।

খিদে

খিদে [ khidē ] বি. (কথ্য) ক্ষুধা, আহারের ইচ্ছা। [সং. ক্ষুধা]। চোখের খিদে  প্রকৃত খিদে না থাকা সত্ত্বেও চোখের সামনে খাদ্যবস্তু থাকায় যে খিদের উদ্রেক হয়। চোরা খিদে যে  খিদে অনুভব করা যায় না। দুষ্টু খিদে পেট ভরা থাকা সত্ত্বেও খাদ্যবস্তুর প্রতি লোভ। খিদের মাথায়  খিদের সময়, খিদের উদ্রেক হলে। খিদে মরা ক্রি. বি. খিদের সময় খাবার না পেয়ে খাওয়ার  ইচ্ছা নষ্ট হওয়া (খিদে মরে গেলে আর পোলাও মাংস কিছুই খেতে পারব না)।

খিদে মরা

খিদে মরা ক্রি. বি. খিদের সময় খাবার না পেয়ে খাওয়ার  ইচ্ছা নষ্ট হওয়া (খিদে মরে গেলে আর পোলাও মাংস কিছুই খেতে পারব না)।

খিড়কি পুকুর

খিড়কি পুকুর বি. বাড়ির পিছন দিকের পুকুর, সাধারণত যেখানে মেয়েরা বাসন  মাজে ও কাপড় কাচে।

খিড়কি

খিড়কি [ khiḍki ] বি. বাড়ির পিছনের দরজা (খিড়কি দিয়ে চোর পালিয়েছে)। [<  হি. খড়ক্কী]। খিড়কি পুকুর বি. বাড়ির পিছন দিকের পুকুর, সাধারণত যেখানে মেয়েরা বাসন  মাজে ও কাপড় কাচে।

খিটকেল

খিটকেল [ khiṭa-kēla ] বি. (আঞ্চ.) গণ্ডগোল; ঝামেলা; ফ্যাসাদ (আমার  চাকরি নিয়ে ভারি খিটকেল বেধেছে)। [দেশি]।

খিচুড়ি

খিচুড়ি [ khicuḍi ] বি. চাল ও ডাল একত্র সিদ্ধ করে প্রস্তুত খাদ্যবস্তুবিশেষ;  (আল.) বিসদৃশ নানা দ্রব্যের বা বিভিন্ন জাতীয় উপকরণের মিশ্রণ (তোমার ওই খিচুড়িভাষা  আমি বুঝি না, সব কিছু নিয়ে একেবারে খিচুড়ি পাকিয়ে রেখেছ যে)। [সং. কৃশর]।