খুঁত
খুঁত [ khunta ] বি. ১. ক্ষতচিহ্ন (শরীরে খুঁত আছে); ২. স্বল্প ত্রুটি বা দোষ ; ৩. কলঙ্ক। [< সং. ক্ষত]। খুঁত ধরা ক্রি. বি. দোষত্রুটি দেখানো (সবার খুঁত ধরাই ওর কাজ)। খুঁতখুঁত করা ক্রি. বি. সামান্য ত্রুটিতেই অসন্তুষ্ট হওয়া; কিছুতেই সন্তুষ্ট না হওয়া। খুঁতখুঁতানি, খুঁতখুঁতুনি বি. খুঁতখুঁত করা। খুঁতখুঁতে বিণ. কেবলই খুঁত ধরে এমন; সবকিছুতেই অসন্তুষ্ট।