খুজলি

খুজলি [ khujali ] বি. ১. খোস; ২. চুলকানি। [হি. খুজ্লি]।

খুচরো

খুচরো, খুচরা [ khucarō, khucarā ] বিণ. ১. ছোট ছোট ও বিবিধ  (খুচরো কাজ, খুচরো খরচ); ২. ভাঙানো (খুচরো টাকা)। ☐ বি. টাকার ভাঙানি;  ভাঙানো টাকা-পয়সা ইত্যাদি (আমার পকেটে একেবারেই খুচরো নেই)। [হি. খুদরা < সং.  ক্ষুদ্র]।

খুচরা

খুচরা, খুচরো [ khucarā, khucarō ] বিণ. ১. ছোট ছোট ও বিবিধ  (খুচরো কাজ, খুচরো খরচ); ২. ভাঙানো (খুচরো টাকা)। ☐ বি. টাকার ভাঙানি;  ভাঙানো টাকা-পয়সা ইত্যাদি (আমার পকেটে একেবারেই খুচরো নেই)। [হি. খুদরা < সং.  ক্ষুদ্র]।

খুঙি

খুঙি, খুঙ্গি [ khuṅi, khuṅgi ] বি. বেত বা বাঁশের তৈরি (পুঁথিপত্র রাখার)  ঝাঁপিবিশেষ। [দেশি-তু. সং. করঙ্গ]।

খুঙ্গি

খুঙ্গি, খুঙি [ khuṅgi, khuṅi ] বি. বেত বা বাঁশের তৈরি (পুঁথিপত্র রাখার)  ঝাঁপিবিশেষ। [দেশি-তু. সং. করঙ্গ]। খুঙ্গিপুঁথি বি. খুঙ্গি ও তার ভিতরের পুঁথি।

খুচখাচ

খুচখাচ [ khuca-khāca ] বি. ১. ছোটখাটো বা তুচ্ছ জিনিস বা ব্যাপার; ২.  তুচ্ছ ব্যাপার নিয়ে ঝগড়া (ওদের মধ্যে খুচখাচ তো লেগেই আছে)। [দেশি]।

খুকিপনা

খুকিপনা বি. খুকির মতো আচরণ; ছোট  মেয়ের মতো আবদেরে ও অবুঝ ব্যবহার। খুকু বি. (আদরে) খুকি।

খুকখুকানি

খুকখুকানি বি. ক্রমাগত অনুচ্চ কাশি (ও ঘর থেকে সারারাত দাদুর খুকখুকানির শব্দ এসেছে)।

খুকখুক

খুকখুক অব্য. ক্রমাগত অনুচ্চ  কাশির শব্দ।