খুরি

খুরি [ khuri ] বি. মাটির তৈরি ছোট ভাঁড় (খুরিতে করে চা খাই)। [দ্রা. খুরি]।

খুরো

খুরো, খুরা [ khurō, khurā ] বি. খাট আলমারি ইত্যাদি আসবাবপত্রের পায়ার  নীচে স্হাপিত কাঠের টুকরো। [সং. খুরক]।

খুরা

খুরা, খুরো [ khurā, khurō ] বি. খাট আলমারি ইত্যাদি আসবাবপত্রের পায়ার  নীচে স্হাপিত কাঠের টুকরো। [সং. খুরক]।

খুরলী

খুরলী, খুরলি [ khuralī, khurali ] বি. ১. ব্যায়াম; ২. শরাভ্যাস; ৩.  অভ্যাস (‘বিম্ব-অধরে মুরলী খুরলী’: গো. দা.); ৪. রঙ্গ (‘পথে কতই কর খুরলি’:  গো. দা.)। [সং. খুরলী]।

খুরলি

খুরলি, খুরলী [ khurali, khuralī ] বি. ১. ব্যায়াম; ২. শরাভ্যাস; ৩.  অভ্যাস (‘বিম্ব-অধরে মুরলী খুরলী’: গো. দা.); ৪. রঙ্গ (‘পথে কতই কর খুরলি’:  গো. দা.)। [সং. খুরলী]।

খুরমা

খুরমা [ khuramā ] বি. শুকানো খেজুর। [ফা. খুরমা]।

খুরপি

খুরপি, খুরপা [ khurapi, khurapā ] বি. মাটি খোঁড়াবার ছোট খন্তাজাতীয়  অস্ত্রবিশেষ। [সং. ক্ষুরপ্র]।

খুরপা

খুরপা, খুরপি [ khurapā, khurapi ] বি. মাটি খোঁড়াবার ছোট খন্তাজাতীয়  অস্ত্রবিশেষ। [সং. ক্ষুরপ্র]।

খুর

খুর [ khura ] বি. গবাদি পশুর পায়ের অস্হিময় প্রান্তভাগ। [সং. √খুর্ (=ছেদন  করা বা আঁচড়ানো) + অ. তু. ক্ষুর]।

খোবানি

খোবানি, খুবানি [ khōbāni, khubāni ] বি. কুল ও খেজুরের মতো আঁটিযুক্ত  ফলবিশেষ, apricot. [ফা. খুবানি]।