খেঁকানো

খেঁকানো ক্রি. বি. খেঁক খেঁক শব্দ করে তেড়ে যাওয়া বা খেঁক খেঁক শব্দে ক্রোধ প্রকাশ করা।

খেঁকখেঁক

খেঁকখেঁক বি. কর্কশভাবে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া।

খেঁক

খেঁক [ khēnka ] বি. অব্য. ১. শিয়াল বা কুকুরের রাগ বা বিরক্তি-প্রকাশক শব্দ;  ২. কর্কশ বাক্য। [ধ্বন্যা.]। খেঁকখেঁক বি. কর্কশভাবে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া। খেঁকখেঁকানি, খেঁকখেঁকানো বি. খেঁক খেঁক করে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া; খেঁক খেঁক শব্দ।  খেঁকানো ক্রি. বি. খেঁক খেঁক শব্দ করে তেড়ে যাওয়া বা খেঁক খেঁক শব্দে ক্রোধ প্রকাশ করা।

খ্যাংরা

খ্যাংরা, খেংরা [ khyāṃrā,  khēṃrā ] বি. ঝাঁটা (খ্যাংরা মেরে বিদেয় করব  ওকে)। দেশি]।

খেংরা

খেংরা, খ্যাংরা [ khēṃrā, khyāṃrā ] বি. ঝাঁটা (খ্যাংরা মেরে বিদেয় করব  ওকে)। দেশি]।

খেউরি

খেউরি [ khēuri ] বি. ক্ষৌরকর্ম; দাড়িগোঁফ কামানো (খেউরি করা, খেউরি  হওয়া)। [সং. ক্ষৌর]।

খেঁউড়

খেঁউড়, খেউড় [ khēmuḍ, khēuḍ ] বি. অশ্লীল গ্রাম্য গান বা কবিতা;  অশ্রাব্য গালাগালি (আবার খেউড় শুরু করলে)। [< সং. ক্ষেড়া (=ধ্বনি)]।

খেই

খেই [ khēi ] বি. ১. সুতোর প্রান্ত; ২. সুতোর সংখ্যা (পাঁচ খেই); ৩. সূত্র,  প্রসঙ্গ (কথার খেই হারানো)। [সং. ক্ষেপ]।

খুশি

খুশি [ khuśi ] বি. ১. আনন্দ, আহ্লাদ, আমোদ (মুখে-চোখে খুশি উপচে পড়ছে :  খুশিতে ঝলমল করছে); ২. ইচ্ছা, মরজি (যেখানে খুশি সেখানে যাও); ৩. সন্তোষ (তোমার  সাফল্যে আমরা খুশির কথা জানাই)। ☐ বিণ. আনন্দিত; প্রীত, সন্তুষ্ঠ, তৃপ্ত (তুমি খুশি  হয়েছ তো ?)। [ফা. খুশী]।

খুশবু

খুশবু [ khuśabu ] বি. সুগন্ধ, ভালো গন্ধ। [আ. খুশব]।