খেঁচড়া

খেঁচড়া [ khēncaḍā ] বিণ. ১. অশিষ্ট; বজ্জাত; দুষ্ট; ২. অপরিচ্ছন্ন বা  অসম্পূর্ণভাবে করা হয়েছে এমন (আধ-খেঁচড়া)। [দেশি]।

খেঁচকানো

খেঁচকানো ক্রি. বি. সজোরে টান দেওয়া; ক্রমাগত অনুরোধ জানিয়ে বা তাগাদা দিয়ে বিরক্ত করা।

খেঁচকা

খেঁচকা [ khēncakā ] বি. পিছন দিকে টান; হেঁচকা টান। [তু. হি. খিচনা]। খেঁচকানো ক্রি. বি. সজোরে টান দেওয়া; ক্রমাগত অনুরোধ জানিয়ে বা তাগাদা দিয়ে বিরক্ত করা।

খেঁকিকুত্তা

খেঁকিকুত্তা, খেঁকিকুকুর বি. খেঁক  খেঁক করে তাড়া করতে অভ্যস্ত কুকুরবিশেষ। [বাং. খেঁক + ই]।

খেঁকিকুকুর

খেঁকিকুকুর, খেঁকিকুত্তা বি. খেঁক  খেঁক করে তাড়া করতে অভ্যস্ত কুকুরবিশেষ। [বাং. খেঁক + ই]।

খেঁকি

খেঁকি [ khēnki ] বিণ. রাগী; খেঁক খেঁক করে এমন। খেঁকিকুকুর, খেঁকিকুত্তা বি. খেঁক  খেঁক করে তাড়া করতে অভ্যস্ত কুকুরবিশেষ। [বাং. খেঁক + ই]।

খেঁকশিয়াল

খেঁকশিয়াল [ khēnka-śiẏāla ] বি. শিয়ালবিশেষ, fox. [দেশি]। স্ত্রী. খেঁকশিয়ালি।

খেঁকখেঁকানো

খেঁকখেঁকানো, খেঁকখেঁকানি বি. খেঁক খেঁক করে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া; খেঁক খেঁক শব্দ। 

খেঁকখেঁকানি

খেঁকখেঁকানি, খেঁকখেঁকানো বি. খেঁক খেঁক করে ক্রোধ প্রকাশ বা তেড়ে যাওয়া; খেঁক খেঁক শব্দ।