খেজুর [ khējura ] বি. (প্রধানত) এশিয়া ও আফ্রিকায় জন্মায় এমন গাছবিশেষ ও তার ফল, খর্জূর, date palm. [সং. খর্জূর]। খেজুরছড়ি বি. ১. খেজুরের কাঁদি; ২. ধানবিশেষ; ৩. খেজুর পাতার মতো নকশাযুক্ত পাড়বিশেষ। খেজুরে, খেজুরিয়া বিণ. খেজুর দিয়ে বা খেজুরের রসে প্রস্তুত (খেজুরে গুড়)।