খ খেপ খেপ [ khēpa ] বি. ১. বার, দফা (খেপে খেপে; তিন খেপে পুরো টাকা শোধ করব); ২. নিক্ষেপ (এক খেপ জাল ফেলবে না কি?)। [সং. ক্ষেপ]।
খ খেদ খেদ [ khēda ] বি. ১. আক্ষেপ (ব্যাপারটার জন্যে এখন খেদ হচ্ছে); ২. বিলাপ; দুঃখ (জন্মালে মরতেই হবে, তার জন্যে খেদ করে লাভ নেই); ৩. অনুতাপ (কৃতকর্মের জন্য খেদ)। [সং. √খিদ্ + অ]।
খ খেতাব খেতাব [ khētāba ] বি. সম্মানসূচক উপাধি; শিরোপা। [আ. খিতাব্]। খেতাবধারী (-রিন্) বিণ. খেতাবপ্রাপ্ত, যার খেতাব আছে (খেতাবধারী পণ্ডিত)।