খেয়াতরী

খেয়াতরী, খেয়ানৌকা বি. নদী পারাপারের নৌকা।

খেয়ানৌকা

খেয়ানৌকা, খেয়াতরী বি. নদী পারাপারের নৌকা।

খেয়ার কড়ি

খেয়ার কড়ি বি. নদী পারাপারের পয়সা,  খেয়ার ভাড়া, পারানি।

খেয়ামাঝি

খেয়ামাঝি  বি. যে মাঝি নৌকায় করে নদী পারাপার করায়।

খেয়াঘাট

খেয়াঘাট বি. নদীর যে জায়গা থেকে  নৌকায় চড়ে নদী পারপার করা হয়।

খেয়া

খেয়া [ khēẏā ] বি. ১. নদী পারাপারের নৌকা (শেষ খেয়া চলে গেছে); ২. নৌকা  বা অন্য জলযানের দ্বারা নদী বা খাল পারাপার (খেয়ার ঘাটে নৌকা বাঁধা আছে)।  [সং.  ক্ষেপ]। খেয়া দেওয়া ক্রি. বি. নৌকায় পারাপার করানো। খেয়াঘাট বি. নদীর যে জায়গা থেকে  নৌকায় চড়ে নদী পারপার করা হয়। খেয়ানৌকা, খেয়াতরী বি. নদী পারাপারের নৌকা। খেয়ামাঝি  বি. যে মাঝি নৌকায় করে নদী পারাপার করায়। খেয়ার কড়ি বি. নদী পারাপারের পয়সা,  খেয়ার ভাড়া, পারানি।

খেমটাওয়ালি

খেমটাওয়ালি বি. (স্ত্রী.) পেশাদার নর্তকী; যে স্ত্রীলোক খেমটা নেচে বেড়ায়।

খেমটাওয়ালা

খেমটাওয়ালা বি. খেমটা নাচের দলের পুরুষ গায়ক বা দোহার।

খেমটা

খেমটা [ khēmaṭā ] বি. ১. সংগীতের তালবিশেষ; ২. ওই তালের লঘু নাচ।  [দেশি]। খেমটাওয়ালা বি. খেমটা নাচের দলের পুরুষ গায়ক বা দোহার। খেমটাওয়ালি বি. (স্ত্রী.) পেশাদার নর্তকী; যে স্ত্রীলোক খেমটা নেচে বেড়ায়।