খ খেসারত খেসারত [ khēsārata ] বি. ক্ষতিপূরণ (অনেক টাকা খেসারত দিতে হল)। [আ. খিসারত্]। খেসারতি বি. বিণ. ক্ষতিপূরণ; ক্ষতিপূরণসম্পর্কিত।
খ খেলোয়াড় খেলোয়াড় [ khēlōẏāḍ ] বি. যে খেলে, ক্রীড়ক। ☐ বি. বিণ. কূটকৌশলী, ধূর্ত, চক্রান্তকারী (সে খুব খেলোয়াড় লোক)। [হি. খেল্বাড় < সং. √খেল্]। খেলোয়াড়ি বিণ. ১. খেলোয়াড়সুলভ (খেলোয়াড়ি মনোভাব); ২. কৌশলী।
খ খেলো খেলো [ khēlō ] বিণ. ১. নিরেস, নিকৃষ্ট (খেলো কাপড়); ২. হীন, নীচ, অপদস্হ (খেলো হয়ে গেছি); ৩. আস্হা স্হাপনের অযোগ্য, বাজে (খেলো কথা)। [সং. ক্ষুদ্রক > ক্ষুল্লক > খুল্ল]।
খ খেরো খাতা খেরো খাতা বি. মোটা লাল কাপড়ে বাঁধাই-করা খাতা; জাবেদা খাতা; যে খাতায় নানান বিষয় লেখা থাকে।
খ খেয়োখেয়ি খেয়োখেয়ি [ khēẏō-khēẏi ] বি. পরস্পর ঝগড়াবিবাদ বা মারামারি (নিজেদের মধ্যে খেয়োখেয়ির জন্যেই দলটা ডুবল)। [বাং. খাওয়া + খাওয়া + ই]।
খ খেরুয়া খেরুয়া, খেরো [ khēruẏā, khērō ] বি. লাল রঙে রঞ্জিত মোটা সুতার কাপড়বিশেষ। [তু. হি. খারুয়া]। খেরো খাতা বি. মোটা লাল কাপড়ে বাঁধাই-করা খাতা; জাবেদা খাতা; যে খাতায় নানান বিষয় লেখা থাকে।