খ খোট্টা খোট্টা [ khōṭṭā ] বি. (অবজ্ঞায়) হিন্দুস্হানি; বিহার মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের হিন্দিভাষী লোক (খোট্টার মতো চুল কেটেছ কেন?)। [দেশি]। স্ত্রী. খোট্টানি।
খ খোঁয়াড় খোঁয়াড় [ khōmẏāḍ ] বি. ১. শুয়োর ভেড়া ইত্যাদির থাকার স্হান; ২. ইতস্তত ঘুরে-বেড়ানো পশুকে আটকে রাখার স্হান, pound (গোরুটাকে ধরে খোঁয়াড়ে দিয়ে দাও)। [দেশি]।
খ খোপা খোপা, খোঁপা [ khōpā, khōmpā ] বি. কবরী, মেয়েদের ঝুঁটবাধা চুল, মেয়েদের গুচ্ছাকারে বাঁধা চুল। [তু. ম. বাং. খোপ্পা]।
খ খোঁজ খোঁজ [ khōnja ] বি. ১. সন্ধান, অন্বেষণ (চাকরির খোঁজ করছে); ২. খবর, তত্ত্ব (আমি কেমন আছি তার খোঁজ রাখো? ছেলেটার খোঁজ পেলে?)। [বাং. √খুঁজ্ + অ]। খোঁজখবর বি. তত্ত্বতলাশ, সন্ধান, পাত্তা।
খ খোঁচ খোঁচ [ khōnca ] বি. ১. কাঁটা; ২. ছুঁচের মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ মুখ; ৩. সূক্ষ্ম কোণ ; ৪. (আল.) ত্রুটি, ছটোখাটো ঝঞ্ঝাট (সবই হল, তবে একটা খোঁচ থেকেই গেল)। [দেশি]।