খোপর

খোপর, খোপ [ khōpara, khōpa ] বি. ১. খুপরি, কোটর (ঘরের দেওয়ালে  খোপ কাটা আছে); ২. খোপের আকারবিশিষ্ট নকশা (মাটিতে খোপ কাটছে); ৩. ছোট বাসা  (পায়বার খোপ)। [দেশি]।

খোপ

খোপ, খোপর [ khōpa, khōpara ] বি. ১. খুপরি, কোটর (ঘরের দেওয়ালে  খোপ কাটা আছে); ২. খোপের আকারবিশিষ্ট নকশা (মাটিতে খোপ কাটছে); ৩. ছোট বাসা  (পায়বার খোপ)। [দেশি]।

খোনা

খোনা [ khōnā ] বিণ. নাকি সুরে কথা বলে এমন (খোনা গলার গান); নাকি,  অনুনাসিক। [আ. খামনা-তু. সং. ঘোণা]।

খোদাবন্দ

খোদাবন্দ [ khōdā-banda ] বি. হুজুর; রাজা মনিব বা অনুরূপ মান্য ব্যক্তিকে  সম্বোধনে শব্দবিশেষ (বন্দেগি খোদাবন্দ; খোদাবন্দ যা বলবেন তাই করব)। [ফা. খুদাবন্দ্]।

খোদগার

খোদগার, খোদকার [  khōda-gāra, khōda-kāra ] বিণ. বি. যে  খোদাইয়ের কাজ করে।

খোদকার

খোদকার, খোদগার [ khōda-kāra, khōda-gāra ] বিণ. বি. যে  খোদাইয়ের কাজ করে। খোদকারি বি. ১. খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; ২.  (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)।  খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা.  কোদ্গর]।

খোদকারি

খোদকারি বি. ১. খোদাই, নকশা, খোদাইয়ের কাজ ; ২.  (আল.) অসংগত ও অনুচিত হস্তক্ষেপ (এর ওপর তুমি তার দয়া করে খোদকারি কোরো না)। 

খোদার উপর খোদকারি

খোদার উপর খোদকারি বি. যোগ্য লোকের কাজে অযোগ্য লোকের অসংগত হস্তক্ষেপ। [ফা.  কোদ্গর]।

খোদকর্তা

খোদকর্তা বি. আসল কর্তা বা মালিক; কর্তা স্বয়ং।

খোদ

খোদ [ khōda ] বিণ. ১. স্বয়ং (খোদ মালিকই এটা দিয়েছেন); ২. আসল  (তোমাকে খোদ জিনিসই দেব)। খোদকর্তা বি. আসল কর্তা বা মালিক; কর্তা স্বয়ং। [আ.  খুদ্]।