ত তেজোময় তেজোময় [ tējō-maẏa ] বিণ. ১. জ্যোতির্ময়, দীপ্তিময়; ২. বীর্যবান। [সং. তেজঃ + ময়ট্]। স্ত্রী. তেজোময়ী।
ত তেজোগর্ভ তেজোগর্ভ [ tējō-garbha ] বিণ. গর্ভে অর্থাত্ অভ্যন্তরে তেজ আছে এমন, তেজঃপূর্ণ। [সং. তেজঃ + গর্ভ]।
ত তেজালো তেজালো [ tējālō ] বিণ. ১. তেজযুক্ত (তেজালো মেজাজ); ২. তীব্র (তেজালো কণ্ঠ)। [বাং. তেজ + আলো]।
ত তেজস্কর তেজস্কর [ tējaskara ] বিণ. ১. বলদায়ক, শক্তিবর্ধক; ২. উদ্দীপক (তেজস্কর বক্তৃতা)। [সং. তেজস্ + √ কৃ + অ]।
ত তেকাঠি তেকাঠি [ tēkāṭhi ] বি. (তিন কাঠি বা তিনটি দণ্ড থাকে বলে) ফুটবল খেলার গোলপোস্ট। [বাং. তে + কাঠি]।
ত তেঁতুলে তেঁতুলে বিণ. ১. তেঁতুলের মতো আকৃতি বা স্বাদবিশিষ্ট; ২. অত্যন্ত টক স্বাদযুক্ত; ৩. পাজি, দুষ্ট (তেঁতুলে লোক)।
ত তেঁতুল তেঁতুল [ tēntula ] বি. টক স্বাদের ফলবিশেষ বা তার গাছ। [সং. তিন্তিড়ী]। তেঁতুলে বিণ. ১. তেঁতুলের মতো আকৃতি বা স্বাদবিশিষ্ট; ২. অত্যন্ত টক স্বাদযুক্ত; ৩. পাজি, দুষ্ট (তেঁতুলে লোক)। তেঁতুলে বিছে — তেঁতুলের মতো আকৃতির লাল বিছে।
ত তেড় তেউড়, তেড় [ tēuḍ, tēḍ ] বি. ১. কলা গাছের মূলদেশ থেকে যে নতুন চারা বেরোয়; ২. চারাগাছ (কলা-কচুর তেড়)। [দেশি-তু. তেড়চা]।
ত তেউড় তেউড়, তেড় [ tēuḍ, tēḍ ] বি. ১. কলা গাছের মূলদেশ থেকে যে নতুন চারা বেরোয়; ২. চারাগাছ (কলা-কচুর তেড়)। [দেশি-তু. তেড়চা]।