তেষট্টি

তেষট্টি [ tēṣaṭṭi ] বি. বিণ. ৬৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রিষষ্টি]।

তেলেনা

তেলেনা [ tēlēnā ] বি. মার্গ সংগীতের মুখবন্ধস্বরূপ অর্থহীন বোলসমষ্টি (যেমন তেরে নে তেরে না তুম তানা)।

তেলেঙ্গা

তেলেঙ্গা [ tēlēṅgā ] বিণ. তৈলঙ্গদেশীয়, অন্ধ্রপ্রদেশসম্বন্ধীয়। [সং. ত্রিকলিঙ্গ]।

তেলুগু

তেলুগু [ tēlugu ] বি. দক্ষিণ ভারতের, মূলত অন্ধ্রপ্রদেশের ভাষাবিশেষ। [সং. ত্রিকলিঙ্গ]।

তেলাপোকা

তেলাপোকা [ tēlā-pōkā ] বি. আরশোলা। [সং. তৈলপায়িকা]।

তেরেট

তেরেট [ tērēṭa ] বি. লেখার কাজে ব্যবহৃত তালপাতার মতো গাছের পাতাবিশেষ। [< সং. তাড়ি (=তাল)]।

তেরিয়া

তেরিয়া [ tēriẏā ] বিণ. ১. উগ্রস্বভাব, উদ্ধত (তেরিয়া লোক); ২. ক্রুদ্ধ, উগ্রমূর্তি, মারমুখি (তেরিয়া হয়ে ওঠা)। [< সং. √ তড়্ (=আঘাত)-তু. তিরিক্ষ ও তেড়ে]।

তেরিমেরি

তেরিমেরি [ tēri-mēri ] বি. ১. চোটপাট; ২. কর্কশ বাক্য প্রয়োগ, গালাগালি। [হি. তেরী মেরী]।

তেরিজ

তেরিজ [ tērija ] বি. অঙ্কের সমষ্টি বা যোগ (তেরিজ কষা)। [আ. তেরীজ]।

তেমতি

তেমতি ক্রি-বিণ. (কাব্যে) তেমন, সেইরকমভাবে।