তৈছন

তৈছন [ taichana ] বিণ. (ব্রজ.) সেইরূপ, তেমন, সেইরকম। [প্রাকৃ. তইস]।

তেহারা

তেহারা [ tēhārā ] বিণ. ১. তিগুণ; ২. তিন ভাঁজযুক্ত; ৩. তিন খেই সুতো একত্র তকে মোটা করা হয়েছে এমন (তেহারা সুতোয় বাঁধা)। [সং. ত্রি-হার > তেহার + আ (যুক্তার্থে)]।

তৈখন

তৈখন [ taikhana ] অব্য. ক্রি-বিণ. (ব্রজ.) তখন; তখনই। [সং. তত্ক্ষণ]।

তৈক্ষ্ণ্য

তৈক্ষ্ণ্য [ taikṣṇya ] বি. ১. তীক্ষ্ণতা; ২. উষ্ণতা। [সং. তীক্ষ্ণ + য]।

তেলি

তেলি [ tēli ] বি. বংশগতভাবে তেলের ব্যাবসায় নিযুক্ত হিন্দু জাতিবিশেষ। [বাং. তেল + ই]। স্ত্রী. তেলিনি, তেলেনি।

তেলেভাজা

তেলেভাজা [ tēlē-bhājā ] বি. বেগুন পটোল প্রভৃতিতে বেসনের প্রলেপ মাখিয়ে ও তেলে ভেজে তৈরি খাবার অর্থাত্ বেগুনি ফুলুরি আলুর চপ ইত্যাদি। ☐ বিণ. (আল.) রোদে ঘুরে ঘুরে তামাটে বর্ণ ধারণ করেছে এমন (তেলেভাজা চেহারা)। [বাং. তেল + এ বিভক্তি + ভাজা]।

তেসরা

তেসরা [ tēsarā ] বি. বিণ. মাসের তৃতীয় তারিখ বা তারিখের। [হি. তীস্রা]।

তেষ্টা

তেষ্টা [ tēṣṭā ] বি. (কথ্য) তৃষ্ণা, পিপাসা (তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে)। [সং. তৃষ্ণা]।