ত তোয়াক্কা তোয়াক্কা [ tōẏākkā ] বি. ১. সমীহ; ২. কেয়ার; ৩. অপেক্ষা (কারও তোয়াক্কা রাখি না); ৪. ভয় (আমি কাউকে তোয়াক্কা করি না)। [তবাক্কু]।
ত তোমা তোমা [ tōmā ] সর্ব. (কাব্যে) ১. তুমি; ২. তোমাকে (‘তোমা চিনে সবে’); ৩. তোমার (তোমা বিনে, তোমা হেন)। [প্রাকৃ. তুহ্ম]।
ত তোমর তোমর [ tōmara ] বি. প্রাচীন ভারতের যুদ্ধাস্ত্রবিশেষ, লোহার তৈরি বল্লমের মতো অস্ত্রবিশেষ। [সং. তু + বিচ্ + √ মৃ + অ]।
ত তোড়জোড় তোড়জোড় [ tōḍ-jōḍ ] বি. ১. উদ্যোগ, প্রস্তুতি, আয়োজন; ২. সরঞ্জাম, উপকরণ। [বাং. তোড়া (ভাঙা) + জোড়া ?]।
ত তোড় তোড় [ tōḍ ] বি. স্রোতের বেগ বা ধাক্কা (জলের তোড়ে ভেসে গেল)। [সং. √ তুড়্ + বাং. অ]। মুখের তোড় বি. বাক্যস্রোত, অনর্গল কথা।
ত তোড়ই তোড়ই [ tōḍ়i ] ক্রি. (ব্রজ.) ১. উত্পাটন বা ছিন্ন করে; ২. ভাঙে; ৩. খুলে ফেলে। [ তু. হি. তোড়না ]।