ত ত্রিষ্টুভ ত্রিষ্টুভ, ত্রিষ্ঠুভ্ [ triṣṭubha, triṣṭhubh ] বি. সংস্কৃত ছন্দোবিশেষ। [সং. ত্রি + স্তুভ্ + ক্বিপ্]।
ত তোশা তোশা [ tōśā ] বি. মূল্যবান জিনিসপত্র; [ফা. তোশা]। তোশাখানা বি. মূল্যবান জিনিসপত্রের ভাণ্ডার; মূল্যবান আসবাব বা পোশাকপরিচ্ছদ রাখার ভাণ্ডার।
ত তোরণ তোরণ [ tōraṇa ] বি. সিংহদ্বার, সদর প্রবেশদ্বার, ফটক, প্রবেশদ্বার (‘হও মৃত্যু-তোরণ উত্তীর্ণ’: রবীন্দ্র)। [সং. √ তুর্ (ত্বরা) + অন]।
ত তোয়াজ তোয়াজ [ tōẏāja ] বি. ১. মনোরঞ্জন, সন্তোষসম্পাদন (সবসময় তোয়াজ করে চলতে হয়); ২. আরাম; ৩. যত্ন, খাতির (তাকে বেশ তোয়াজে রেখেছে). [আ. তবাজ্জহ্]।